1. live@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ : জিমাউফা কণ্ঠ
  2. info@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি দ্রুত বাস্তবায়ন জরুরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত । অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার 

রূপগঞ্জে প্রবাসীদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

রূপগঞ্জে প্রবাসীদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার
📝 মো. ওসমান গনি (রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইওয়েতে প্রবাসীদের গাড়ি আটকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়াকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিব নগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুরবাড়ি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে বিকেলে এক সংবাদ সম্মেলনে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন— কাজলী, ইমন, কোহেলী, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।

ওসি তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুরবাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল তারা। মানবিক কারণে এতদিন ব্যবস্থা না নিলেও, গত ১৫ সেপ্টেম্বর প্রবাসীদের একটি গাড়ি আটকে চাঁদা না দেওয়ায় তাদের মারধর করে হিজড়ারা। এ ঘটনায় থানায় অভিযোগ হলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে।

স্থানীয়দের অভিযোগ— ছেলেরা হিজড়া সেজে এসব এলাকায় চাঁদাবাজি করত। বিশেষ করে বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের গাড়ি ছিল তাদের মূল টার্গেট। গাড়ি থামিয়ে মোটা অংকের টাকা আদায় করত তারা। এতে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছিল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট