1. live@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ : জিমাউফা কণ্ঠ
  2. info@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি দ্রুত বাস্তবায়ন জরুরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত । অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াতের আমির।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াতের আমির।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:- শেখ কামরুজ্জামান (রানা)।

অগ্নিকান্ডে এক ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক রেজাউল করিম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে অধ্যাপক রেজাউল করিম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের কাফুলাবাড়ি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দিনমজুর আসাদ কাজীর বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যক্তিগতভাবে নগদ অর্থ সহায়তা করেন।

অধ্যাপক রেজাউল করিম বলেন, অসহায় আসাদ কাজীর এমন দুর্দশার খবর পেয়ে আমি ছুটে এসেছি। মানবিক দায়িত্ববোধ থেকে আমি ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছি।

জামায়াতের পক্ষ থেকে পরিবারটিকে সহায়তা করা হবে। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির তিতাস আহমেদ, কোটালীপাড়া উপজেলা আমির সোলায়মান বিশ্বাসসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আসাদ কাজী নামের ওই ব্যক্তির টিনের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের সব আসবাবপত্র, জামাকাপড় ও খাদ্যসামগ্রী পুড়ে যায়। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট