1. live@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ : জিমাউফা কণ্ঠ
  2. info@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি দ্রুত বাস্তবায়ন জরুরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত । অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার 

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি গণভোট’ই সমাধান হতে পারে: শেখ মোস্তাফিজুর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি গণভোট’ই সমাধান হতে পারে: শেখ মোস্তাফিজুর রহমান

আওরঙ্গজেব কামাল :

দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা ও জাতীয় ঐক্য গঠনের সম্ভাবনা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা খুলনায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় খুলনা চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারীরা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বিএনডিপি’র চেয়ারম্যান ও জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী ও মিডিয়া উইং চীফ

শেখ মোস্তাফিজুর রহমান। তিনি এ সময় বলেন, চলমান প্রেক্ষাপটে গণভোট’ই সমস্যার সমাধান হতে পারে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত সমস্যার সমাধান হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, সংবিধান সংস্কার, পিআরপি পদ্ধতি নিয়ে যে সকল সমস্যা ইতিমধ্যে সর্বস্তরে আলোচনা হচ্ছে এর থেকে জাতিকে পরিত্রান পেতে হলে, সংবিধান সংস্কার করেই ফেব্রুয়ারীতে নির্বাচন এখন সময়ের দাবী। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিন শাহবাজ জামান। বক্তব্য রাখেন করিম ও মোস্তফা, মোঃ জাহাঙ্গীর হোসেন, জোবায়ের ইসলাম অলি, এস কে রিপন, সোহানা খানম প্রমুখ। অনুষ্ঠানটি আয়োজন ও সহযোগিতা করেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র।
প্রধান অতিথি শেখ মোঃ মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গভীর সংকটাপন্ন। গণতন্ত্রের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তোলা জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপ ছাড়া সমস্যা সমাধান সম্ভব নয়। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যেতে পারে।” তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে হলে রাজনৈতিক স্বার্থের ওপরে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। আমরা চাই, সকল রাজনৈতিক দল একযোগে বসে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করুক।চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান আরও মন্তব্য করেন, “পিআর পদ্ধতি জনগণের কল্যাণ বয়ে আনবে। এটি শুধুমাত্র রাজনৈতিক সমস্যা নয়, বরং একটি দীর্ঘমেয়াদি সমাধান। পিজার পদ্ধতি বাস্তবায়িত হলে সমাজে অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়নের গতি বৃদ্ধি পাবে। এটি দেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ সুগম করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট