1. live@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ : জিমাউফা কণ্ঠ
  2. info@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি দ্রুত বাস্তবায়ন জরুরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত । অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার 

৯ দিনের ছুটি শেষে আজ খুলছে পটুয়াখালী ভার্সিটি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

৯ দিনের ছুটি শেষে আজ খুলছে পটুয়াখালী ভার্সিটি ।।

জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে রবিবার (৫ অক্টোবর) থেকে পুনরায় একাডেমিক কার্যক্রমে প্রাণ ফিরে পাচ্ছে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং প্রশাসনিক দপ্তরসমূহে শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন জানান, “গত ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৯ অক্টোবর পর্যন্ত আয়োজিত সকল সেমিস্টার পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।”বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“পবিপ্রবি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি দক্ষিণাঞ্চলের তরুণ সমাজের স্বপ্নবীজ বপনের কেন্দ্র। দীর্ঘ ছুটির পর আজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা, হাসি-আড্ডা ও প্রাণচাঞ্চল্যে আবারও ফিরে আসছে সেই স্বাভাবিক একাডেমিক আবহ। আমি বিশ্বাস করি, নতুন উদ্যমে

সবাই নিজেদের পাঠ ও গবেষণায় মনোনিবেশ করবে। আমাদের লক্ষ্য শুধু ডিগ্রিধারী নয়, মূল্যবোধসম্পন্ন, সৃজনশীল ও মানবিক নাগরিক গড়ে তোলা।”অফিস বন্ধকালীন সময়েও বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ—চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট কার্যক্রম যথারীতি চালু ছিল বলে রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে। এছাড়াও, আবাসিক হলগুলোও পুরো সময় খোলা ছিল, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে অবস্থান করতে পারেন।দীর্ঘ ছুটির পর শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, ও বিভিন্ন অনুষদের করিডোরে ফিরে এসেছে চেনা কোলাহল। শিক্ষক, শিক্ষার্থী ওকর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে সবুজের এই শান্ত ক্যাম্পাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট