1. live@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ : জিমাউফা কণ্ঠ
  2. info@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি দ্রুত বাস্তবায়ন জরুরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত । অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার 

সচেতন নাগরিক সমাজ সংগঠনের উদ্যোগে বুড়িগঙ্গাপাড়ে তালবীজ রোপণ কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

সচেতন নাগরিক সমাজ সংগঠনের উদ্যোগে বুড়িগঙ্গাপাড়ে তালবীজ রোপণ কর্মসূচি

সচেতন নাগরিক সমাজের আহ্বান, পরিবেশ বাঁচাতে গাছ লাগান

প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন
ঢাকা, ১১ অক্টোবর ২০২৫:

 

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সচেতন নাগরিক সমাজ সংগঠনের উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীরচরে এক বর্ণাঢ্য র‌্যালি ও শতাধিক তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব এস.এম. জাহাঙ্গীর আদেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ও কামরাঙ্গীরচর থানা বিএনপি’র সদ্য সাবেক সভাপতি জনাব হাজী মোঃ মনির হোসেন চেয়ারম্যান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ২০ বছর পূর্বে বুড়িগঙ্গা নদী রক্ষা বাঁধ এলাকায় এক হাজারেরও বেশি বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেছিলাম, আজ মানুষ তার সুফল ভোগ করছে। ভবিষ্যতে ঢাকা-৭ আসনের প্রতিটি এলাকাকে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা হবে, ইনশাআল্লাহ।

কর্মসূচির অংশ হিসেবে কামরাঙ্গীরচর বুড়িগঙ্গা নদীর পাড়ে প্রায় শতাধিক তালবীজ রোপণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনের সভাপতি এস.এম. জাহাঙ্গীর আদেল, সাধারণ সম্পাদক আজিজুল ফকির, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ মোঃ হযরত আলী, সহ-সভাপতি জাহিদ জাহান ভূঁইয়া ও দপ্তর সম্পাদক এমদাদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, শেখ রুবায়েত শাফিন, মোঃ ইউসুফ, আব্দুল হাই ভূঁইয়া, মাহমুদুল্লাহ রানা, জিএম রোস্তম খান, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন, শাফী আক্তারসহ অসংখ্য পরিবেশকর্মী ও সবুজ যোদ্ধা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, বজলুর রহমান, হাজী মোহাম্মদ আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট