1. live@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ : জিমাউফা কণ্ঠ
  2. info@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি দ্রুত বাস্তবায়ন জরুরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত । অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার 

দুমকি উপজেলায়,ইলিশের প্রজনন মৌসুমে আড়াই লাখ মিটার জাল জব্দ, ১৩ জেলের কারাদণ্ড। ১০টি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

দুমকি উপজেলায়,ইলিশের প্রজনন মৌসুমে আড়াই লাখ মিটার জাল জব্দ, ১৩ জেলের কারাদণ্ড। ১০টি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়।।

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

 

ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ১৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব শাস্তি দেওয়া হয়। অভিযানে মোট ১৪ জন জেলেকে আটক করা হয়, তাদের মধ্যে কিশোর কাইয়ুম (১৪) নামের এক জেলেকে

বিশেষ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আ. সোবহান (৫৫), সোরাপ মৃধা (৫২), মনির হোসেন (৪০), কাইয়ুম ফরাজী (২৫), সোহেল মৃধা (৪৫), জালাল তালুকদার (৫০), সোহাগ হাং (৩২), সাগর হাং (২৪), কাদের গাজী (৫৬), সবুজ শরীফ (৫০), ছালাম সিকদার (৫৫)

ও মাহবুব তালুকদার (৩৫)। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১০ দিনে উপজেলার পায়রা, পান্ডব, ও লোহালিয়া নদীতে টানা অভিযানে প্রায় আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য কয়েক লাখ টাকা। এ সময় ১০টি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, “মা-ইলিশ সংরক্ষণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভাঙলে কোনো ছাড় দেওয়া হবে না।” স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, মা-ইলিশ রক্ষায় সরকার যে উদ্যোগ নিয়েছে, তা সফল করতে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।।#
জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট