
পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত ।
জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউট্যাব,জিয়া পরিষদ, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ ও ছাএদলের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অদ্য ১৫ ফেব্রুয়ারী সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। ইউট্যাব সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে ও ড.এবিএম সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো: আবুবকর সিদ্দিক, সিনিয়র পেশ ইমাম হাফেজ মো: আব্দুল কুদ্দুস।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামান, রেজিস্ট্রার প্রফেসর ড.মো: হাবিবুর রহমান, বিজয়২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড.মো: মাসুদুর রহমান, বিবিএ অনুষদের ডিন প্রফেসর ড.মো:বেল্লাল হোসেন,সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড.মো: সাইফুল ইসলাম,শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক(অ.দা.) ড. আমিনুল ইসলাম, সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, প্রধান খামার তত্ত্বাবধায়ক(অ.দা.) মো: আরিফুর রহমান, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন, শাহাদাৎ হোসেন, ছাএদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেলরানা জনি, ছাএদল নেতা রাকিবুল ইসলাম রাকিব, কর্মচারী মো: মাহবুবুর রহমান, আবু মুছা, মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরু তে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো: আব্দুল কুদ্দুস।