1. live@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ : জিমাউফা কণ্ঠ
  2. info@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি দ্রুত বাস্তবায়ন জরুরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত । অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার 

মানুষ মানুষের জন্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার: ফয়সাল ;
যে ব্যক্তির মধ্যে মানবতা আছে সে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি । কোনও ক্ষুধার্তকে খাওয়ালে যে আনন্দ পাওয়া যায়, তার চেয়ে বড় আনন্দ আর অন্য কোনো কাজে পাওয়া যায় না। কিন্তু আজকের বিশ্বে মানবতা শুধু নামেই। বর্তমান বিশ্বে মানুষ দিন দিন বাড়ছে, কিন্তু মানবতা এবং মনুষ্যত্ব কমছে।সমগ্র বিশ্ব বিভিন্ন ধরণের ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মের ভিত্তিতে বিভক্ত। কিন্তু সবার মধ্যে একটি সাধারণ বিষয় হল- আমরা সকলেই মানুষ, যারা ধর্ম দ্বারা বিভক্ত কিন্তু মানবতা দ্বারা একত্রিত। মনুষ্যত্বই মানুষ হওয়ার মৌলিক বৈশিষ্ট্য।
যেদিন পৃথিবী থেকে মানবতা এবং মনুষ্যত্ব হারিয়ে যাবে, সেদিন থেকে পৃথিবীর ধ্বংসের সূচনা হবে।সমাজে সেই ব্যক্তির মর্যাদা সর্বদা উচ্চ, যে সর্বদা মানবতার উন্নতির জন্য কাজ করে।যে ব্যক্তির মধ্যে মানবতা বেঁচে নেই সে একজন মৃত ব্যক্তির মতো।

মানব সেবা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবিকতার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার অর্থ বা প্রতিপত্তির মাধ্যমে নয়, বরং সে অন্যের জন্য কতটা উপকারী হতে পারে তার মাধ্যমে। সমাজে দুঃস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানব সেবা।মানবতার প্রতি ভালোবাসা ও সহানুভূতি একটি মহান মূল্যবোধ, যা সমাজকে বদলে দিতে পারে।সত্যিকারভাবে জীবন তখনই অর্থপূর্ণ হয়ে ওঠে, যখন আমরা অন্যদের জন্য কিছু করি। সত্যিকার সুখের পথে হাঁটতে হলে, প্রথমে অন্যদের সুখের কথা ভাবতে হবে। মানবতার সেবা করার মাধ্যমে আমরা আমাদের আত্মার প্রশান্তি খুঁজে পাই। অন্যের জন্য কিছু করতে পারার মধ্যেই জীবনের প্রকৃত সুখ লুকিয়ে আছে।মানব সেবা হল প্রকৃত মানবতার পরিচয়। আসুন আমরা সবাই মানব সেবাতে এগিয়ে আসি যার যার জায়গা থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট