1. live@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ : জিমাউফা কণ্ঠ
  2. info@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি দ্রুত বাস্তবায়ন জরুরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত । অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার 

পটুয়াখালী ভার্সিটির ৩ ছাএ বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায়।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৯৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী ভার্সিটির ৩ ছাএ বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায়।।

 

দুমকি ও পবিপবি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) গর্বের আরেকটি পালক অর্জন করেছে। আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেটা রিসার্চ ইনোভেশন সেন্টার (মেট্রিকস) প্রকাশিত বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন পবিপ্রবির নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ৩য় ব্যাচের তিন শিক্ষার্থী আবু সাঈদ শুভ, সত্যজিৎ কুণ্ডু ও হাফিজ রায়হান। শনিবার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত এই তালিকাটি গবেষণা প্রকাশনার মান, এইচ-ইনডেক্স, সাইটেশনসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এলসেভিয়ার জার্নালে প্রকাশিত হয়। প্রতিবছরের মতো এবারও গবেষকদের ২২টি প্রধান বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৪টি উপ-ক্ষেত্রে শ্রেণিবদ্ধ করে দুটি ধাপে (পুরো পেশাগত জীবন ও এক বছরের গবেষণা কর্ম) এই তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থী আবু সাঈদ শুভ অনুভূতি জানাতে গিয়ে বলেন, “বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় নাম ওঠা আমার জীবনের এক অসাধারণ স্বীকৃতি। দীর্ঘদিনের শ্রম, গবেষণার চ্যালেঞ্জ আর শিক্ষকদের অনুপ্রেরণার ফসল এটি। এই অর্জন শুধু গর্বই নয়, বরং মানুষের স্বাস্থ্য উন্নয়নে আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করার প্রেরণা দেয়।”

উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার প্রতিবছর ২ হাজারেরও বেশি জার্নাল প্রকাশ করে। এ জার্নালগুলোতে বছরে প্রায় আড়াই লাখের বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয় এবং এর আর্কাইভে সংরক্ষিত প্রকাশনার সংখ্যা ৭০ লাখের বেশি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট