1. live@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ : জিমাউফা কণ্ঠ
  2. info@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি দ্রুত বাস্তবায়ন জরুরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। পবিপ্রবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত । অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত: মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি ঢাকা ১৩ আসনে পথশিশুদের নিয়ে কাজ করা সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী ভোটারদের যে আহব্বান জানিয়েছেন আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু মিরপুর বড় বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার লালমোহন থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামী  কামাল জুয়েল সহ ৪ জন গ্ৰেপ্তার 

দুমকী উপজেলার মুরাদীয়ায়, লোহালিয়া নদীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৪২০ বার পড়া হয়েছে

দুমকী উপজেলার মুরাদীয়ায়, লোহালিয়া নদীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার।।

 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বটতলা এলাকায় লোহালিয়া নদীর তীরে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দুমকি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ পাহারায় রাখে এবং বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করে।

দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, “ঘটনাস্থল লোহালিয়া নদীর তীরে হওয়ায় এটি নৌ-পুলিশের অধিক্ষেত্রের অন্তর্ভুক্ত। বিষয়টি তাদের জানানো হয়েছে, তারা ঘটনাস্থলে আসছেন।”
দুমকি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, “নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ পাহারায় নিয়োজিত ছিল।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট